1 Answers
কাসেম বিন আবুবাকার বাংলাদেশের
একজন ঔপন্যাসিক, পাঠকপ্রিয় লেখক।
তাঁর জন্ম পশ্চিমবঙ্গের হাওড়ায়।
সেখান থেকে ১৯৬৮ সালে বাংলাদেশে
আসেন। নিউমার্কেটের মল্লিক ব্রাদার্সে
শুরু করেন। বইয়ের দোকানে থাকতে
থাকতেই লিখতে শুরু করেন। সেই লেখা
প্রেমের উপন্যাস হিসেবে বাজার সয়লাব
হয়ে যায় আশির দশকে। ১৯৮৬ সাল থেকে
২০১৫ সাল পর্যন্ত তার একশটি বই প্রকাশিত
হয়। এর মধ্যে উপন্যাস ৮৫টি। আশি ও
নব্বইয়ের দশকের হালকা প্রেমের চটুল
গল্পের বইগুলো বিক্রিবাট্টার দিক থেকে
তুঙ্গে পৌঁছে গেলেও একবিংশ শতাব্দীতে
এসে আলোচনা থেকে হারিয়ে যান এই লেখক।
.
তিনি একশোটি বই লিখেছেন। যার অনেকগুলো
খুবই পাঠকপ্রিয়তা পেয়েছিল। তন্মধ্যে
উল্লেখযোগ্য কয়েকটি হল-
-
ফুটন্ত গোলাপ
-
বিদেশী মেম
-
রাগ অনুরাগ
-
পাহাড়ি ললনা
-
বিকেলে ভোরের ফুল
-
ক্রন্দসী প্রিয়া
-
একটি ভ্রমর পাঁচটি ফুল
- মুসাফির
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy