1 Answers

* মাথায় নিয়মিত প্রচুর পরিমানে পানি দিবেন,

এবং ভলো কোন ব্র্যান্ডের ঠান্ডা তেল ব্যবহার করবেন।

যেমন: রিলাক্স তেলটি খুবই ভালো একটি তেল, যা মাথায়

দেওয়ার সাথে সাথেই মাথা ঠান্ডা হয়ে যায়। এটি আমি এবং

আমার পরিবারেরপরিবারের সবাই বব্যবহার করি।


* বুক ধড়ফড় করার কারন:

১. বুক ধড়ফড় করার সবচেয়ে প্রধান কারন দুশ্চিন্তা।

২. রক্তস্বল্পতা থাকলেও বুক ধড়ফড় করে।

৩. অনেক সময় গর্ভাবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে।

৪. কারো থাইরোটক্সিকোসিস (দেহে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরির জন্য সৃষ্ট স্বাস্থ্য সমস্যা) থাকলে বুক ধড়ফড় করে।

৫. আমাদের হৃৎপিন্ডে বিভিন্ন ভালব থাকে। ভালবগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই ভালবে সমস্যার কারনেও বুক ধড়্ফড়্ করে।

৬. হৃৎপিন্ডের বিভিন্ন জটিল রোগ (যেমন: AF, SVT, VT প্রভৃতি) থাকলে বুক ধড়ফড় করতে দেখা যায়।

৭. এছাড়া হৃৎপিন্ডের অলিন্দ এবং নিলয়ে যদি অতিরিক্ত সংকোচন হয় তবে মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য বুক ধড়্ফড়্ হতে পারে। যারা অ্যালকোহল গ্রহণ করেন এবং ধূমপান করেন তাদের এমন বেশি হয়।

৮. অতিরিক্ত মানসিক চাপে ভুগলেও হৃৎপিন্ডের অতিরিক্ত সংকোচন হয় এবং এতে বুক ধড়ফড় হতে পারে।

বুক ধড়ফড়-এর পেছনে ঠিক কি কারন লুকিয়ে আছে তা অভিজ্ঞ চিকিৎসক সহজেই বের করতে পারেন। একজন দক্ষ চিকিৎসক রোগীর ইতিহাস জেনে এবং শারীরিক পরীক্ষা করে উপরোক্ত রোগগুলো নির্ণয় করতে পারেন। তবে অনেক সময় নিশ্চিত হবার জন্য এক্সরে, ইসিজি, ইকো-কার্ডিওগ্রাম, এনজিওগ্রাম, ইটিটি টেস্ট এবং রক্তের কিছু পরীক্ষা করার দরকার হয়।

বুক ধড়ফড় বেশির ভাগ ক্ষেত্রেই বড় কোন কারনে হয় না। তাই ঘাবড়ানোর কিছু নেই। তবে যেহেতু হৃৎপিন্ডের জটিল কিছু রোগের কারনে এমনটি হতে পারে, তাই বুক ধড়ফড় করলে অবহেলা করা উচিত নয়। দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং কারন খুঁজে চিকিৎসা করা উচিত। 

2692 views Answered

Related Questions

Next steps