3 Answers
সৌরপ্যানেলের উপর ভিত্তি করে সোলারের দাম হয়ে থাকে।আপনি ১৬০০-২৫০০ এর মধ্যে চল্লিশ ওয়াটের সব ধরনের সোলার প্যানেল কিনতে পারবেন।
সোলার প্যানেলের ওয়াট প্রতি দাম ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। জার্মান সোলার প্যানেল সবচেয়ে ভালো তবে বাংলাদেশী সোলার প্যানেল গুলোও বেশ ভালো সার্ভিস দেয়, দাম ৫৫-৭০ টাকার মধ্যে। তবে দেখার বিষয় সোলার প্যানেল IDCOL এর সার্টিফাইড কিনা। প্যানেল এর ওয়ারেন্টি ২০-২৫ বছর হয়ে থাকে। ১০A এর একটা চার্জকন্ট্রলারের দাম ৩০০-৬০০ টাকা পর্যন্ত। বাংলাদেশি গুলোই ভালো। ৩ বছরের গ্যারান্টি ও IDCOL এর সার্টিফাইড দেখে নেয়া ভালো। অনেকে IDCOL স্টান্ডার্ড বলে চার্জকন্ট্রলার বিক্রি করে থাকে সেগুলো না নেয়ায় ভালো। ব্যাটারী নেয়ার ক্ষেত্রে ওয়ারেন্টি সেবার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়া উচিত। ডিসি ব্যাবহারে ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছর হয়ে থাকে। ১০০ AH এর একটা ব্যাটারীর দাম ১০,০০০-১১,০০০ টাকার মধ্যে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় লাইট। LED tube light ব্যাবহার করা উত্তম। বাজারে ওয়ারেন্টি ছাড়া ও সহ অনেক ধরনের LED tube light দেখা যায়। তবে নরমাল লাইট না নিতে T5 বা T8 লাইট নেয়া উচিৎ। T8 এ একটু আলো বেশি পাওয়া যায়। ওয়ারেন্টি ছাড়া ৬ ওয়াটের T8 টিউব লাইটের দাম ৯০-১১০ টাকা প্রতি পিছ। T5 এর ক্ষেত্রে দাম ৮০-১০০ টাকা। তবে এছাড়াও আরো কিছু সাধারন মানের লাইট পাওয়া যায় যেগুলোর দাম ৩০-৬০ টাকা ৩-৫ ওয়াট। বাজারে ডিসি লোডের টেবিল ফ্যান পাওয়া যায় দাম ৮০০-১২০০ টাকা। এছাড়াও এসি সোলার সিষ্টেম ও কম্বাইন্ড সোলার সিষ্টেম এবং আধুনিক ৩জি সোলার সিষ্টেম ব্যাবস্থায় বিদ্যুৎ ব্যাবহার করা যায়। আলোর পরিমানঃ আমি আমার বাড়িতে ১০ ওয়াটের LED T8 লাইট ব্যাবহার করেছিলাম যার আলোর পরিমান ৩৬ ওয়াটের টিউব লাইটের সমান। ৬ ওয়াটের LED লাইটের আলো ২০ ওয়াট এনার্জি বাল্বের সমান প্রায়। ৩ ওয়াটের LED T5 লাইটের আলো ১৫ ওয়াট এনার্জি বাল্বের সমান প্রায়। ধন্যবাদ। বুঝতে সমস্যা হলে নির্দিধায় ইমেল এ যোগাযোগ করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy