জরুরী ভিত্তিতে, ঢাকা থেকে সাতক্ষীরা নীলডুমুর যাওয়ার লোকেশন জানতেই?

আমি ২৩-৪-২০১৭ তাং রোজ রবিবার সকাল ৮.০০ টায়

বিজিবির লাইনে দাড়াবো, আমাকে সাতক্ষীরা নিলডুমুর

ক্যাম্পে যেতে বলা হয়েছে, হাতে সময় আছে মাত্র

২ দিন, আমি ঢাকাতে থাকি, ঢাকা থেকে কিভাবে

নিলডুমুর যাবো এবং ওখানে রাতে কোথায় থাকবো

জরুরী ভিত্তিতে কেই জানলে অনেক উপকৃত হবো।

2723 views

2 Answers

ভাইয়া আপনি ঢাকা থেকে ২১ তারিখ রাতে ঢাকা টু সাতক্ষীরার বাসে উঠবেন। আনুমানিক ২২ তারিখ সকালে সাতক্ষীরা পৌঁছবেন এরপর ফ্রেস হয়ে নাস্তা করে ১০/১১ টার সময় সাতক্ষীরা সদর থেকে শ্যামনগর এর বাসে করে শ্যামনগর যেতে হবে এরপর শ্যামনগর থেকে নীলডুমুর ১৭ বিজি ব্যাটাল্য়ন এ বাইকে যেতে হবে। সাতক্ষীরা থেকে নীলডুমুর যেতে আনুমানিক ৩-৩:৩০ মিনিট লাগবে। তবে রাতে থাকার মত কোন আবাসিক না পাওয়ার সম্ভাবনা বেশি। আমার মতে আপনি রাতে সাতক্ষীরা থেকে এবং সদর থেকে বাইক ভারা করে রাখতে পারেন সে আপনাকে সকাল ০৮ টার আগেই নীলডুমুর পৌছে দেবে এতে হয়ত টাকা একটু বেশি খরচ হবে। এই বিষয়ে যে কোন সাহায্যর জন্য মন্তব্য করুন। 

2723 views Answered

গাবতলি , ঢাকা বাস টামিনাল থেকে সরাসরি শামনগর যায় যে সব পরিবহণ তার একটিতে উঠবেন (রাতে অথবা সকালে)। সকালে উঠলে সন্ধায়,  রাতে উঠলে সকালে শ্যামনগর পৌছাবেন। শ্যামনগর গিয়ে যে কোন লোকের কাছে বললে আপনাকে নীলডুমুরে যাবার রাস্তা দেখিয়ে দিবে।

ধন্যবাদ,  আপনার যাত্রা শুভ হোক


2723 views Answered

Related Questions

Next steps