বুকে ও পিঠে ব্যাথা?

আমি কিছু দিন যাবত বুকের বাম পাশে ও পিঠের দিকে ভেতরে প্রচন্ড ব্যাথা অনুভব করছি। এর কারন হিসেবে ধরে নিয়েছি - আমি ব্যায়াম করেছিলাম ৫ কেজি ওজনের একটা ড্রাম্বেল নিয়ে। অনেক মাস আগেও এই সমস্যা হয়েছিলো ডাক্তার দেখিয়ে পেইন কিলার খেয়েছিলাম ৩-৪ টা ব্যাথা সম্পূর্ণ চলে গিয়েছিলো, কিন্তু আজ ৩ দিন ধরে ৫-৬ টা পেইন কিলার খেয়েও ব্যাথা যাচ্ছে না। কি করবো এখন??? ব্যায়াম করা বন্ধ করে দিয়েছি।

6244 views

1 Answers

আমি প্রতিরোধ হিসেবে আপনাকে ব্যায়াম করার পরামর্শ দিব। কারণ ব্যায়ামই মানুষ কে সুস্থ রাখতে পারে। ১ম দিন যখন ব্যাথা হয়ে ছিল তার কারণ ছিল হঠাৎ পরিশ্রম। তখন যদি ব্যয়াম করা বন্ধ না করে নিয়মিত চালিয়ে যেতেন তবে ব্যাথা ভালো হয়ে যেত পরের ২-৩ দিনের মধেই। এক কথায় বলতে গেলে কাটা দিয়ে কাটা তুলা। তাই আপনি ব্যায়াম করা বন্ধ না করে নিয়মিত অল্প করে হলেও চালিয়ে যান,ব্যাথা চেড়ে দিবে ইনশাআল্লাহ। আর শুধু শুধু ডাক্তারের পরামর্শ ছাড়া পেইন-কিলার খাওয়া ঠিক না। যদি বেশি সমস্যা হয় তবে ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।

6244 views Answered

Related Questions

পিঠে ব্যাথা?
1 Answers 2625 Views

Next steps