রক্ত পরীক্ষার রিজাল্ট ভুল আসতে পারে?
১ বছর ৭/৮ মাস আগে সেক্স করেছিলাম হোটেলে, কন্ডম পরেছিলাম।
এত দিন পর মনে ভয় ঢুকলো তাই রক্ত টেস্ট করলাম।
প্রথমে সিলেট ওসমানিতে করালাম, নেগেটিভ এসেছে।
সন্দেহ দূর করতে আবার টেস্ট করালাম রেড ক্রিসেন্টে নেগেটিভ এসেছে।
আরো সন্দেহ দূর করতে ১ সপ্তাহ পর টেস্ট করালাম ইবনে সিনাতে, নেগেটিভ এসেছে।
৩ বার টেস্টের রিজাল্ট নেগেটিভ। ১ ব্যাগ রক্ত ও দিলাম রেড ক্রিসেন্ট এ।
ভয় দূর হল।
গতদিন সময় টিভিতে দেখলাম, " বাংলাদেশে নাকি এখনো পুরোনো সিস্টেমে রক্ত পরীক্ষা করা হয় তাই রক্তে অনেক সময় রোগ ধরা পরে না "
এই নিউজ শুনে খুব ভয়ে আছি।
।
আমি ৩ বার পরীক্ষা করালাম, এখন ৩ বার ও কি ভুল আসতে পারে রিজাল্ট?
2924 views
3 Answers
আপনি একবার না,দুইবার না,বরং তিনবার রক্ত পরীক্ষা করেছেন।এতে আমার মনে হয় না যে ভুল হওয়ার সম্ভাবনা আছে।তাছাড়াও আপনি উন্নত হাসপাতাল তথা ইবনে সিনাতে পরীক্ষা করছেন এমনকি রক্তও দিয়েছেন।এতে সন্দেহের কোনো অবকাশ থাকে না।কেননা রেজাল্ট পজেটিভ হলে বা লক্ষণ থাকলে সেখানে আপনার রক্ত নেওয়া হতো না।সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন।
2924 views
Answered
আমার মনে হয় না রক্ত পরিক্ষা ভুল হয়েছে।আপনি তিনবার টেস্ট করেছেন।যদি ভুল হতো তবে একবার হলেও ভুলটা ধরা পড়তো।আর আপনার মনে যদি আরও সন্দেহ থাকে তবে আপনি ঢাকায় এসে রক্ত টেস্ট করতে পারেন।
2924 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy