আমার বন্ধুর কি AIDS হয়ে গেছে?

আমার এক বন্ধুর ১৮/২০ দিন ধরে পায়খানার সাথে পিচ্চিল পদার্থ যাচ্চে। সে আমাশয় মনে করে ভাল MBBS ডাক্তার দেখিয়েছ এবং অনেক ঔষধও খাচ্চে তারপরেও পায়খানা পিচ্চিল হচ্চে। সে ক্রমশ খুবই দুর্বল হয়ে গেছে, দাড়ালে তার মাথায় ঘোরে। সে খুবই চিন্তিত ভাবছে তার নাকি AIDS হয়েগেছে। কারন সে হস্তমৌথন করে দিনরাত বীর্যপাত করত। #প্লিজ ভাই,, কেউ ভাল জানলে উত্তর দিয়ে সাহায্য করুন,,শুধু পয়েন্ট বাড়ানোর জন্য উত্তর দিবেন না। প্লিয ভাই প্লিয সমাধান দিন,, তার এই রোগটা কী?? এখন কী করতে হবে????
3095 views

2 Answers

আগে আপনাদের জানা ্উচিৎ এইডস কিভাবে ছড়ায় এবং এর লক্ষণ সমূহ । 

এইডস কি ভাবে ছড়ায় ঃ


১. এইচআইভি আক্রান্ত সঙ্গীর সাথে অনিরাপদ যৌনমিলন এইচআইভি সংক্রমণের প্রধান উপায়- এই 
যৌনমিলন, যোনিপথ, মুখগহ্বরসহ যেকোনো ধরনের হোক না কেন। 
২. এইচআইভি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সূচঁ ও সিরিঞ্জ পরিশোধিত না করে ব্যবহার করলে এইচআইভি সংক্রমণ 
হতে পারে। এই সূচঁ নেশা জাতীয় ওষুধ, সাধারণ ওষুধ, উল্কি বা ত্বকচ্ছেদসহ যে কোন কারণেই ব্যবহার করা হোক 
না কেন এইচআইভি সংক্রমণ হতে পারে। 
৩. গর্ভাবস্থায় এইচআইভি বহনকারী মা তার গর্ভস্থ সন্তানকে এইচআইভি সংক্রমণ করতে পারে। গর্ভস্থ সন্তান 
জন্মের সময় এবং জন্মের পর মাতৃদুগ্ধের মাধ্যমে সংক্রমিত হতে পারে। 
৪. রক্ত পরিসঞ্চালনের মাধ্যমেও এইচআইভি সংক্রমণ হতে পারে, যদি দানকৃত রক্ত পরীক্ষিত না হয়। 

৫. মাদকদ্রব্য গ্রহণ অনেক কারণে বিপদজনক তবে এইচআইভি সংক্রমণ সবচেয়ে ভয়ংকর পরিণতি। এইচআইভি সংক্রমণের জন্য সবচাইতে কার্যকর পদ্ধতি হচ্ছে সরাসরি মাদকদ্রব্য শরীরের রক্তে প্রবেশ করানো। এই পদ্ধতি অনিরাপদ যৌন মিলনের চাইতেও বেশী বিপদজনক।

এইডসের লক্ষণ সমূহঃ

জ্বর
AIDS আক্রান্তের একেবারে প্রথম দিকের লক্ষণ হতে পারে মৃদু জ্বর, যা প্রায় ১০২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এবং এর সাথে থাকতে পারে কিছু সাধারণ মৃদু উপসর্গ যথা, ক্লান্তি, লিম্ফ গ্লান্ডের স্ফীতি, এবং গলা ব্যাথা।
 
ক্লান্তি
শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা লোপ পেয়ে ব্যাথা বোধ হয় এবং এটির কারণে ক্লান্তি এবং তন্দ্রা ভাব হতে পারে। HIV এর প্রথম এবং পরবর্তী লক্ষণ উভয়ই হতে পারে ক্লান্তি বোধ।
 
ব্যাথা যুক্ত পেশী, জোড়াতে ব্যাথা, লিম্ফ স্ফীতি
ফ্লু, mononucleosis, বা অন্য কোনও রকমের ভাইরাসজনিত সংক্রমণ, এমনকি সিফিলিস বা হেপাটাইটিস এর সাথে ARS লক্ষণ ভুল করা হতে পারে।
 
ত্বকে ফুস্কুড়ি
HIV/AIDS এর প্রথম দিকে এবং পরবর্তীতে চামড়ায় ফুস্কুড়ি দেখা দিতে পারে।
 
গলা এবং মাথা ব্যাথা
অন্যান্য লক্ষণের সাথে গলা এবং মাথা ব্যাথা অনেক সময় ARS এর প্রাসঙ্গিক লক্ষণ হতে পারে, প্রাথমিক অবস্থায় HIV ব্যপক সংক্রমনের কারণ হতে পারে।
 
বমি ভাব, বমি করা, ডায়রিয়া
HIV এর প্রাথমিক পর্যায়ে ৩০% থেকে ৬০% লোক স্বল্প মেয়াদী বমি ভাব, বমি করা বা ডায়রিয়াতে আক্রান্ত হয়ে থাকে। এ সকল লক্ষণ গুলি antiretroviral থেরাপির কারণে দেখা দিতে পারে এবং পরবর্তীতে সংক্রমণের কারণেও তা হতে পারে।
 
ওজন কমে যাওয়া
রোগের ব্যাপক আক্রান্তের সময়ে মারাত্মক ডায়রিয়াতে সংক্রমণের ফল স্বরূপ ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে। কোন আক্রান্ত ব্যাক্তি যদি ডায়রিয়া বা দুর্বলতা এবং জ্বরে ৩০ দিনের বেশী একাধারে ভোগে এবং ঐ সময়ে তার ১০% শরীরের ওজন হারায় তবে সে wasting syndrome এ আক্রান্ত বলে ধরে নেয়া হয়।
 
শুকনা কাশি
কয়েক সপ্তাহ ধরে যদি শুস্ক কাশি থাকে এবং সহজে সারবে না এমন মনে হয়, তবে তা HIV এর একটি লক্ষণ হতে পারে।
 
নিউমোনিয়া
জীবাণুর দ্বারা একটি মারাত্মক সংক্রমণ হল নিউমোনিয়া যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি সঠিক ভাবে কাজ না করে তবে হতে পারে।
অন্যান্য opportunistic সংক্রমণের মধ্যে আছে toxoplasmosis, একটি পরজীবী জনিত সংক্রমণ যা মস্তিস্ক কে আক্রান্ত করে; cytomegalovirus নামক হারপেস ভাইরাস; এবং thrush নামক ছত্রাক জনিত  সংক্রমণ।
 
রাত্রি কালীন ঘাম
সংক্রমণের পরবর্তী একটি সাধারণ অবস্থা হল রাত্রিকালীন ঘাম এবং এটি কোনরূপ পরিশ্রম বা রুমের তাপমাত্রার সাথে সম্পর্কিত নয়।
 
নখের পরিবর্তন
নখের পরিবর্তন যেমন clubbing (নখ পুরু হয়ে বেঁকে যাওয়া), নখ ভেঙ্গে যাওয়া বা ছত্রাকের সংক্রমণের কারণে নখের রঙের পরিবর্তন (সমান্তরাল ভাবে বা আড়াআড়ি ভাবে কাল এবং বাদামী দাগ)।
 
ছত্রাকের সংক্রমণ
Candida এর কারণে এক ধরণের ছত্রাক জনিত মুখের সংক্রমণ হল Thrush।
 
বিভ্রান্তি বা মনোযোগে সমস্যা
বিভ্রান্তি এবং মনোযোগের অসুবিধা ছাড়াও, AIDS সম্পর্কিত dementia স্মৃতি শক্তির সমস্যার সাথে এবং আচরণ জনিত সমস্যা যেমন ক্রোধ বা খিটখিটে মেজাজ জনিত সমস্যার সাথে জড়িত।
 
ঠাণ্ডা জনিত প্রদাহ অথবা যৌনাঙ্গের হারপেস
হারপেস ভাইরাসে আক্রান্ত হওয়াও HIV তে আক্রান্তের ঝুঁকির একটি অন্যতম কারণ। এটা এ কারণে যে যৌনাঙ্গের হারপেস এর কারণে ক্ষত হতে পারে যা যৌন ক্রিয়ার সময় খুব সহজে HIV সংক্রমণের কারণ হতে পারে।
 
Tingling এবং দুর্বলতা
এটিকে peripheral neuropathy বলা হয়, যাতে সাধারণত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যুক্ত ব্যাক্তিরা বেশী আক্রান্ত হয়ে থাকে।
 
অনিয়মিত ঋতুচক্র
ব্যাপক ভাবে HIV আক্রান্ত হলে অনিয়মিত ঋতুচক্রের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যেমন তুলনামূলক কম এবং হালকা মাসিক হওয়া।
আপনার বন্ধু যদি এইডস ছড়ানোর কোন কাজের সাথে যুক্ত না হয়ে থাকেন এবং তার শরীরে এইডস এর কোন লক্ষণ দেখা না যায় তাহলে এইডস হয়েছে চিন্তা করাটা ভূল হবে । যদি মনে সন্দেহ থেকেই থাকে তাহলে ভালো কোন হাসপাতালে গিয়ে আপনার বন্ধুর রক্ত পরীক্ষা করান অন্যথায় এমন ভাবাটা বোকামী ছাড়া কিছুইনা । 
 
3095 views Answered

হস্তমৈথুন্যের কারনে এইসডস হয়না। তার আমাশয় জাতীয় কোন রোগ হয়েছে।রোগ বেশিদিন শরিরে থাকলে তো শরির দুর্বল হবেই।এইডস এর কোন কারণ বা লক্ষন তার শরিরে নেই। একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দেখালে তার সমস্যা ঠিক হয়ে যাবে।এ নিয়ে দু:চিন্তা করার কিছু নেই।

3095 views Answered

Related Questions

Next steps