1 Answers
ফ্রেসবুকের যেভাবে জন্ম: মার্ক জুকারবার্গের হাত ধরে ফ্রেসবুকের জন্ম। তিনি ২০০৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। ফ্রেসবুকের পুরো নির্দেশনা এবং কর্মকৌশল তিনিই প্রথম তৈরি করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি শিক্ষাথীদের পড়াশোনায় সহায়ক ''কোর্সম্যাচ'' নামে একটি সফটওয়্যার তৈরি করেন। এরপর তৈরি করেন ফেসম্যাশ নামের আরেকটি সফটওয়্যার। পরবর্তীতে শিক্ষার্থীদের নাম ঠিকানা ছবি ও তাদের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেন মার্ক জুকারবার্গ। এ পরিকল্পনা থেকেই জুকারবার্গের হাতে জন্ম নেয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম সামাজিক যহাযোগের সাইট ফেসবুক। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ডের ডরমিটরিতে ফেসবুকের যাত্রা শুরু। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা ৫৫ কোটিরও বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy