1 Answers
হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ) এর কবর পূর্ব পশ্চিমে লম্বা নয়।
রাসূলুল্লাহ (সঃ) এর কবর পশ্চিমে একটু অগ্রবর্তী । তারপর রাসূলুল্লাহ (সঃ) এর ডানে তাঁর কাধ বরাবর নিম্নবর্তী হযরত আবু বকর (রাঃ) এর কবর। তারপর হযরত আবু বকর (রাঃ) এর ডানে আরও নিম্নবর্তী হযরত ওমর (রাঃ) এর কবর।
নবীজীর রওজা পাকের বিবরণঃ বর্ণনা পরম্পরা সুত্রে সন্দেহাতীত ভাবে বর্ণিত হয়েছে যে, নাবী কারীম (সঃ) আইশা (রাঃ) এর বিশিষ্ট হুজরায় সমাহিত হন ৷ অর্থাৎ মসজিদে নববীর পূর্ব প্ৰান্তস্থিত হুজুরার সম্মুখ ভাগের পশ্চিম কোণে ৷ পরে একই স্থানে সমাহিত হন আবু বকর (রাঃ) এবং তারও পরে উমর (রাঃ) ৷ আবু দাউদ (রঃ) বলেছেন, আহমদ ইবন সালিহ (রঃ) কাসিম (রঃ) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আমি আইশা (রাঃ)-এর নিকটে গিয়ে তাঁকে বললাম, আম্মাজান ! রাসুলুল্লাহ (সঃ) এবং তাঁর সঙ্গীদ্বয়ের কবরগুলি আমার জন্য একটু খুলে দিন না! তখন তিনি আমার সামনে তিনটি কবর উন্মুক্ত করলেন, যেগুলি উঁচুও ছিল না এবং মাটির সাথে সম্পুর্ণ মিশেও ছিল না; যমীন ছিল লাল বর্ণের।
হাকিম ও বায়হাকী (র) হাদীস বর্ণনা করেছেন, ইবন আবু ফুদায়ক (রঃ) সুত্রে কাসিম (রঃ) থেকে ৷ তিনি বলেন, আমি প্রত্যক্ষ করলাম, নাবী কারীম (সঃ) সর্বাগ্রবর্তী, আবু বকর (রাঃ) এর মাথা নাবী কারীম (সঃ) এর কাঁধ বরাবর এবং উমর (রাঃ) এর মাথা নবী করীম (সঃ) এর পা বরাবর ৷ বায়হাকী (র) বলেছেন, এ রিওয়ায়াত থেকে প্রতীয়মান হয় যে, তাঁদের কবরগুলি সমতল ৷
("আল বিদায়া ওয়ান নিহায়া", সপ্তম খন্ড, 447 পৃষ্ঠা)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy