2 Answers
জামের ইংরেজি নাম বস্ন্যাকপাম। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য জাম ফলটি বেশ উপকারি। গবেষণা দেখা গেছে এই ফল স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। ফলটিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রির্যাডিক্যালস তৈরিতে বাধা দেয়। এই ফ্রি র্যাডিক্যালস ক্যান্সারের জন্য দায়ী। জাম রক্তের শর্করা ও কোলস্টেরলের মাত্রা কমায়।
জাম খাওয়ার উপকারিতাগুলো হল: ১. জামে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’। প্রকৃতির এই পরিবর্তনের সময় জ্বর, সর্দি ও কাশির প্রবণতা বাড়ে, জাম এটি দূর করতে কার্যকরী ভূমিক পালন করে। ২.জামের ভিটামিন ‘এ’ চোখ ভালো রাখতে সাহায্য করে। সঙ্গে স্নায়ুগুলোকে কর্মক্ষম রেখে দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়। ৩. জামে গ্লুকোজ ও ফ্রুকটোজ রয়েছে, যা মানুষকে কাজ করার শক্তি জোগায় এবং শরীরেও শক্তি সঞ্চিত করে। ৪. জামে থাকা ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy