2 Answers

এটিএম-র দুটি অর্থ আছে, এটিএম এর পূর্ণরূপ হল "Automated Teller Machine" , এছাড়া এটি ক্যাশ মেশিন, ক্যাশ পয়েন্ট, অটোমেটিক ব্যাংকিং মেশিন, হোল ইন দ্য ওয়াল(ব্রিটিশ ইংলিশ) ইত্যাদি নামেও পরিচিত। এটা একটা কম্পিউটারাইজড টেলিযোগাযোগ যন্ত্র যেটা ক্লায়েন্ট এবং অর্থদাতা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ক্যাশিয়ার ছাড়াই অর্থ বিনিময় করে। বর্তমানে এটিএম-এ, কাষ্টমারকে সনাক্ত করা হয় প্লাষ্টিক মোড়ানো এটিএম কার্ড দিয়ে, যার সাথে থাকে একটা ম্যাগনেটিক স্ট্রাইপ অথবা প্লাষ্টিক স্মার্ট কার্ড এর সাথে একটি চিপ। এই এটিএম কার্ড এর একটি নাম্বার থাকে। এছাড়া এর সিকিউরিটি হিসেবে মেয়াদোত্তীর্ণ তারিখ অথবা সিভিভিসি(cvvc) এবং অথেন্টিকেশন হিসেবে পিন কোড থাকে। এটিএম কার্ড ব্যবহার করে কাষ্টমার তার একাউন্ট থেকে টাকা উঠাতে পারে, নগদ টাকা দিতে পারে এবং তাদের ব্যালেন্স চেক করতে পারে । এটি টাকা লেনদেনের একটি সহজ পদ্ধতি।

3152 views

এটিএম এর পূর্ণরূপ হল- Automated Teller Machine. এটা একটা কম্পিউটারাইজড টেলিযোগাযোগ যন্ত্র যেটা ক্লায়েন্ট এবং অর্থদাতা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ক্যাশিয়ার ছাড়াই অর্থ বিনিময় করে।

3152 views

Related Questions