1 Answers
যমজ সন্তান হতে পারে দুই ধরনের। ১। Fraternal. ২। Identical Fraternal. যমজ সন্তান দুটি ভিন্ন ডিম থেকে বিকাশ লাভ করে। বেশিরভাগ যমজই fraternal । আর অসময়ে আকস্মিক ও প্রারম্ভে গর্ভধারণের কারণে অনেক সময় একই ডিম বিভক্ত হয়ে Identical যমজ সৃষ্টি করে। যমজ সন্তান হওয়ার কারণগুলো হলো- ১। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে যমজ সন্তান প্রসবের হার বেড়েছে ৷ চিকিৎসকরা মনে করছেন এর প্রধান কারণ মাল্টিপল অবুলেশন (Multiple Obulation)। অর্থাৎ বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য যে ওষুধ সেবন করা হয়, সেই ওষুধের সাইড এফেক্ট থেকে যমজ সন্তানের জন্ম হয়৷ ২। টেস্টটিউব বেবির ক্ষেত্রে একাধিক ভ্রুণ মায়ের গর্ভে ট্রান্সফার করা হয়, এক্ষেত্রেও যমজ সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে ৷ ৩। বেশি বয়সে প্রেগন্যান্সি একটা বড় কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। ৪। বংশগত কারণও হতে পারে।