বিদেশে উচ্চ শিক্ষা এবং পার্ট টাইম জবের ব্যাপারে?

আমি ভাল কোন দেশে থেকে ইংলিশ এ অনার্স করতে চাই পাশাপাশি পার্ট টাইম জব করে ভাল টাকা ইনকাম করতে চাই।আমার বাজেট ৫-৬ লক্ষ। এই প্রেক্ষাপট এ কোন দেশটি সবচেয়ে ভাল হবে?এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলে খুশি হব।
3996 views

2 Answers

বাইরে পড়তে গেলে যেই কোয়ালিফিকেশনটা সবচেয়ে বেশী জরুরী সেটা হল প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা। সেটা হতে পারে ডিবেট, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া, ভল্যান্টারি কাজ করা ইত্যাদি। পাশাপাশি নিজের শখে বা শুধু ভালো লাগা থেকে নাচ,গান শেখা, যেকোনো খেলায় পারদর্শী হওয়া, ছবি তোলা, বিভিন্ন মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারা-এসব কিছুই বাইরে পড়তে যাওয়ার জন্য জরুরী। পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার অভিজ্ঞতাও একটা ভালো কোয়ালিফিকেশন। সাধারণত মানুষ ৩টা সময়ে পড়তে যায়- এইচএসসি পরীক্ষার পর পর ব্যাচেলর প্রোগ্রামে পড়তে, ব্যাচেলর/অনার্স করার সময় ক্রেডিট ট্রান্সফার করে অথবা মাস্টার্স/পিএইচডি করতে। তাই বলা যায় বাইরে পড়তে হলে পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজও জরুরী। আপনি মালয়শিয়া ও কানডার ভিসা আবেদন করতে পারেন।

3996 views Answered

এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে,  আপনি কোন ধরণের স্কলারশিপে যেতে চাচ্ছেন। প্রথমত সরকারি ১০০% স্কলারশিপ হলে আপনি কোনো কাজ করতে পারবেননা। তবে মাসিক ভাতা পাবেন। অন্য স্কলারশিপ দেশ ভেদে ভিন্নতা আছে।

3996 views Answered

Related Questions

Next steps