1 Answers
এটা মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সমস্যা। হঠাৎ করে মস্তিষ্কে যে কোষগুলো আছে, সেখান থেকে বিদ্যুতের মতো চমকাতে থাকে। সেটা অস্বাভাবিক এবং বেশি পরিমাণে হয়। এর একটি প্রকাশ শরীরে হতে থাকে। যেমন হঠাৎ করে খিঁচুনি হয় বা কাঁপুনি হতে থাকে। অথবা হাত পা শক্ত হয়ে যায়। চোখ উল্টে যায়, মুখ একদিকে বাঁকা হয়ে যায়। অথবা এমনও হতে পারে, হঠাৎ করে সে অন্যমনস্ক হয়ে গেল, হাতে কোনো কিছু ছিল- সেটা পড়ে গেল। মুখ দিয়ে ফেনার মতো আসতে থাকল। এমনকি পায়খানা- প্রস্রাবও হয়ে যেতে পারে। এর কারণগুলো কী কী? উত্তর : বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, মস্তিষ্কের কোনো একটা সংক্রমণ হলে; সেটার জটিলতা হিসেবে এটি প্রকাশ পায়। অথবা দেখা যায় বাচ্চাদের জন্মের সময় মাথায় কোনো আঘাত পেলে, তখন অক্সিজেন পেতে দেরি হলে মস্তিষ্কের সমস্যা হয়। অথবা যদি বাচ্চা কম ওজনের হয় বা যে তারিখে জন্মের সময় ছিল তার আগেই যদি জন্ম হয়ে যায়, তাদেরও কখনো কখনো এপিলেপসি হতে দেখা যায়। আরো কিছু সমস্যা দেখা দেয় যেমন, ইলেকট্রোলাইট যেগুলো আছে, হঠাৎ করে সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হলে গ্লুকোজ কমে যায়, তারই জটিলতা হিসেবে এই সমস্যা দেখা দিতে পারে। অথবা মাথায় কোনো আঘাত পেলে এই সমস্যা হতে পারে। মস্তিষ্কে টিউমার হলে এই সমস্যা হতে পারে। আসলে ৭০ শতাংশ ক্ষেত্রে কোনো কারণই জানা যায় না। কিছুটা বংশগত কারণেও হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy