পিল খাওয়ার নিয়মাবলী জানতে চাই?

আমি বিয়ে করছি। ভাবছি সন্তান নিব না এখন। আমার irregular period এখন আমি কোন পিল খাব কখন কিভাবে খাব আর কত দিন খেতে হবে একটু পরামর্শ চাই। আর কোন পিল খেলে ভবিষ্যৎ এ সন্তান নিতে সমস্যা হবে না?
3853 views

1 Answers

জন্মনিয়ন্ত্রণ পিল সাধারনত ২১ অথবা ২৮টি পিল এর সমন্বয়ে তৈরি হয়। ২১ পিল এর ক্ষেত্রেঃ আপনার মাসিক শুরুর প্রথম দিন থেকে দিনে ১ টি করে খেতে হবে ২১ দিন, এর পর ৭ দিন বিরতি, এর পর আবার পর পর ২১ দিন। মনে রাখবেন মাসিক চক্র শুরু হবার সময় থেকেই পিল খেতে হবে, দেরী করলে কাজ নাও হতে পারে। ২৮ পিল এর ক্ষেত্রেঃ আপনার মাসিক চক্র শুরু হবার দিন থেকে একাধারে ২৮ দিন ২৮ টি পিল খেয়ে যেতে হবে। ২৮ টি শেষ হলে আবার পরবর্তী মাসের তা শুরু করতে হবে, কোনো বিরতি নেই। আপনার জন্য কোন পিল বা কোন গর্ভনিরোধ ব্যবস্থা ভাল হবে তা জানার জন্য আপনার ডাক্তার বা নার্স-এর সাথে কথা বলুন।

3853 views Answered

Related Questions

Next steps