1 Answers
★হীরা লাল সেন বাংলার কৃতি সন্তান মানিকগঞ্জের হীরা লাল সেন ছিলেন অবিভক্ত বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। বিশ্ব চলচ্চিত্রে বাঙালির দৃপ্ত পদচারণা তাঁর মাধ্যমেই সূচিত হয়। চলচ্চিত্রের জন্ম ১৮৯৫ সালে হলেও ১৯৩০ সালের আগে চলচ্চিত্র ছিল নির্বাক। ১৯৫৬ সালে বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' নির্মিত হয়। ★ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় ১৯২১ সালের ২ মে এক বিদগ্ধ এবং সাংস্কৃতিক ঋদ্ধ পরিবারে জন্মগ্রহন করেন।তাঁর পিতা সুকুমার রায়(১৮৮৭-১৯২৩) ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বড় ছেলে।সুকুমার রায় ছিলেন লেখক, সম্পাদক ও আলোকচিত্রী।এছাড়া তিনি "Royal Photographic Society of Great Britain" এর ফেলো ছিলেন।তিনি ইংল্যান্ডে প্রিন্টিং টেকনোলজির উপর পড়াশোনা করেছেন এবং পরে পারিবারিক ব্যবসায়ে যোগ দেন। ★ আব্দুল জব্বার(গায়ক) আব্দুল জব্বার (জন্ম:) বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী। আব্দুল জব্বার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম সহ এরকম আরো অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। ★ আব্দুল জব্বার(ভাষা শহীদ) আবদুল জব্বার (জন্মঃ ২৬ আশ্বিন ১৩২৬ বাংলা, ১৯১৯ খ্রিস্টাব্দ, পাঁচাইর গ্রাম, গফরগাঁও, ময়মনসিংহ জেলা; মৃত্যুঃ ২১শে ফেব্রুয়ারি ,১৯৫২, ঢাকা) ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তাঁর শহীদস্মৃতি পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনায় উজ্জ্বীবিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার বলেই ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy