1 Answers
কাঠবিড়ালী বহুদৃষ্ট স্তন্যপায়ীর অন্যতম। অস্ট্রেলিয়া ও ছাড়া পৃথিবীর সর্বত্র আছে। উষ্ণমন্ডলীয় কিছু কাঠবিড়ালীর শরীরে কালো ও সাদা ডোরা থাকে। অনেকেরই চোখ বড়, দৃষ্টিশক্তি তীক্ষ্ম এবং আছে ডালপালার মধ্যেকার দূরত্ব মাপার মতো প্রখর বোধশক্তি। এদের সামনের পা খাটো, পায়ের আঙুলে ধারালো নখ, তা দিয়ে বৃক্ষবাসী প্রজাতিরা স্বচ্ছন্দে গাছে ওঠানামা করে। পেছনের লম্বা পা লাফ দেওয়ার প্রয়োজনীয় সম্মুখগতি যোগায়। উড়ুক্কু কাঠবিড়ালীর আছে দেহের দুপাশে পেছনের পা থেকে সামনের পা পর্যন্ত ছড়ানো ও কব্জিতে যুক্ত লোমশ চামড়া। হাত-পা ছড়িয়ে এরা শরীরের উপরিতলের আয়তন বাড়িয়ে লেজকে হাল হিসেবে ব্যবহার করে এক গাছ থেকে অন্য গাছে পৌঁছতে পারে। অন্য সময় দৌড় বা গাছে ওঠায় অসুবিধা এড়াতে এটি গুটিয়ে রাখে। উড়ুক্কু কাঠবিড়ালী সাধারণ কাঠবিড়ালীর তুলনায় কম চটপটে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy