1 Answers

পোশাক শিল্পে উচ্চ আয়ের চাকরির জন্যে ফ্যাশন টেকনোলজিতে কয়েক ধরনের প্রশিক্ষণ ও ডিগ্রি রয়েছে। রয়েছে ছয় মাস বা এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স, অন্যদিকে উচ্চ ডিগ্রির ক্ষেত্রে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি। ভর্তি যোগ্যতাঃ • অনার্স প্রোগ্রামে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে এইচএসসি/এ লেভেল/আলীম/ডিপ্লোমা ইন কমার্স/ব্যবসা ব্যবস্থাপনা বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.৫ পেতে হবে। • সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যেকোন বিষয়ে গ্রাজুয়েট বা এইচএসসি/এ লেভেল/আলীম/ডিপ্লোমা ইন কমার্স/ব্যবসা ব্যবস্থাপনা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

6893 views

Related Questions