1 Answers
ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (BDS) একটি কেন্দ্রিয় পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে মেডিকেল এবং ডেন্টাল কোর্সের জন্য বাছাই করা হবে। এই টেস্ট হল একটি জাতীয় বাছাই টেস্ট যা মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ভর্তির জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তিক পরিচালিত হয়। যোগ্যতা:পাবলিক/প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান(পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ) পরীক্ষায় ঐ বছর বা শুধু মাত্র আগের বছর উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাবে। প্রার্থীকে এই দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে ৮। কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয়দের জন্য অবশ্য মোট জিপিএ ন্যূনতম ৭.০ এবং এককভাবে একটি পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.০ থাকতে হবে। তবে সব প্রার্থীদের জন্যই এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম ৩.৫০ পেতে হবে।স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ভর্তি সংক্রান্ত আরও তথ্য জানা যাবে। প্রার্থী মূল্যায়ন ও ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়ে থাকে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় রয়েছে ১০০ নম্বর এবং বাকি ১০০ নম্বর রয়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে। পরীক্ষার্থীর এসএসসিতে প্রাপ্ত জিপিএকে গুণ করা হবে ৮ দিয়ে এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএকে গুণ করা হবে ১২ দিয়ে। উভয় পরীক্ষাতেই জিপিএ ৫.০ করে থাকলে এই অংশে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বরই পাবে পরীক্ষার্থী। বাকি ১০০ নম্বর এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ এই পরীক্ষায় ১০০টি এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোশ্চেন) প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে ১ নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাত্ ৪টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে অতিরিক্ত ১ নম্বর কমে যাবে। ভর্তি পরীক্ষার ১০০টি প্রশ্নের মধ্যে পদার্থবিদ্যা থেকে থাকবে ২০টি প্রশ্ন, রসায়নবিদ্যা থেকে থাকবে ২৫টি প্রশ্ন, জীববিদ্যা থেকে থাকবে ৩০টি প্রশ্ন, ইংরেজি থেকে থাকবে ১৫টি প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে ১০টি প্রশ্ন। প্রতিটি বিষয়েই প্রশ্ন করা হবে এইচএসসি বা সমমানের সিলেবাস থেকে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নের জন্য সম্ভাব্য দেওয়া উত্তরের মধ্যে একাধিক উত্তর সঠিক থাকতে পারে, আবার কোনো সঠিক উত্তর নাও থাকতে পারে। সঠিক উত্তর না থাকলে ওই প্রশ্নে কোনো উত্তর দাগানো যাবে না। আবার একাধিক সঠিক উত্তর থাকলে সবগুলোই অপশনের বৃত্তই ভরাট করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy