মোবাইলে চার্জ দেওয়ার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
167172 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

#9 মোবাইলে চার্জ দেওয়ার সময় কয়েকটি বিষয়ে সব সময় খেয়ার রাখতে হবে। তানাহলে বিপদও হতে পারে। আজ মোবাইরে চার্জ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে।

যে কোনো কাজ একটু অসাবধানতা বশত করলে তা নষ্ট হয়ে যেতে পারে। যেমন আপনার সাধের স্মার্টফোনের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে। হয়তো সারাদিনের কাজ শেষে রাতে বেলা বাড়ি ফিরে দেখলেন ফোনের চার্জ একদম নেই। তখন দেখলেন রাত হয়ে গেছে, বিশেষ দরকার কী? যেখানে সেখানে চার্জে দিলেই হলো।

অর্থঃ াৎ ঘুমাতে যাওয়ার আগে আপনি চার্জে বসিয়ে বালিশের তলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তো পড়লেন ভালো কথা কিন্তু ঘুম থেকে সকালে উঠে এবার যা দেখবেন তা আপনাকে একেবারেই নিশ্চিন্তে থাকতে দেবে না।

কারণ হলো বালিশের তলায় রেখে চার্জ দেওয়ার কারণে চার্জ হওয়ার পর ফোন অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে। এমনকি আগুন ধরে জ্বলে যেতে পারে বালিশও। আবার এই আগুন হতে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনাও। তাই মোবাইল কখনও বালিশের তলায় রেখে চার্জ দেওয়া যাবে না।

মোবাইল চার্জ দেওয়ার ব্যাপারে আরও সাবধানতা নেওয়া একান্ত প্রয়োজন। ব্যাটারি পুরোপুরি ডেড না হওয়া পর্যন্ত যখন তখন চার্জে বসিয়ে দিলেও ঘটতে পারে এরকম দুর্ঘটনা। তাই সাবধানে চার্জ দিতে হবে। কারণ সামান্য খাম-খেয়ালির কারণে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। যা কখনই আপনার কাম্য ছিল না।

167172 views Answered

Related Questions

Next steps