অ্যান্টোনভ বিশ্বের সবচেয়ে বড় বিমান, যা যা আছে এই বিমানে দেখে নিন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
15018 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

পৃথিবীতে বড় বড় অনেক কিছুর নাম শুনেছেন আপনারা। তবে সবচেয়ে বড় বিমানের নাম শুনেছেন কী? যদি প্রশ্ন করা হয়- বিশ্বের সবচেয়ে বড় বিমান কোনটি? তাহলে এ যাবতকালে নিঃসন্দেহে উত্তর আসবে- অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া। আসলেও তাই। অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া বিমানটি ১৯৮৮ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে। এরপর ২৭ বছর পার হয়ে গেলেও এ বিমানটির আসন কেউ দখল করতে পারেনি। বিমানটি ধারণক্ষমতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমান। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ায় নির্মিত বিমান হলেও এখন পর্যন্ত বিমানটির মতো বিশাল ধারণক্ষমতার কোনো বিমান নির্মিত হয়নি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং। বিমানটির ডানার দৈর্ঘ্য ৮৮ মিটার বা ২৯০ ফুট। এ ছাড়া এর প্রস্থ ৮৪ মিটার বা ২৭৫ ফুট। বিমানটি ওড়ানোর জন্য কমপক্ষে ছয় জন ক্রু প্রয়োজন হয়। ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর বিমানটিকে প্রথম আকাশে ওড়ানো হয়। সে সময় বিমানটি নির্মিত হয়েছিল বুরান স্পেস শাটল ও তার রকেট বুস্টার পরিবহনের জন্য। পরবর্তীতে অ্যান্টোনভ এয়ারলাইন্স এটি বিশেষ মালামাল পরিবহনের জন্য ব্যবহার করছে। বিমানটিতে ৩২টি চাকা রয়েছে। চাকাগুলো টেক অফের সময় সর্বোচ্চ ৬৪০ টন ওজন নিতে পারে। তবে বিমানটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজন নেওয়া হয়েছে ১৯০ টন প্রায়। যা একটি বিশ্বরেকর্ডও বটে। বিমানটি স্পেস শাটল পরিবহনের কাজেও ব্যবহৃত হয়েছে। নির্মাতা সংস্থা পরিকল্পনা অনুযায়ি এ ধরনের আরেকটি বিমান তৈরির কাজ দ্রুত শেষ করবে। যেটি নির্মিত হলে বিমানেই ২৫০ টন ওজন তোলা যাবে। সেটি নির্মাণে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

15018 views Answered

Related Questions

Next steps