বলিউডের নির্মম বাস্তবতা- অভিনেত্রী থেকে পথের ভিখারী!?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
46680 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

#9 বলিউডে কাজ করার স্বপ্ন নিয়ে সিনেমায় নাম লেখান মিতালি শর্মা। কিন্তু চ্যালেঞ্জে হেরে যান তিনি। আশ্রয় হয় না বাবা মার কাছেও। শেষপর্যন্ত পথেই হয় জায়গা। সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে ধরা পড়ে , মর্মান্তিক খবরে রূপান্তরিত হন একসময়ের এই , গ্ল্যামার গার্ল।

আনন্দবাজার জানায় ‘মিতালি শর্মা দিল্লির বাসিন্দা ছিলেন।মডেল হিসেবে বেশ সুনামও অর্জন করেছিলেন তিনি।অভিনয় করেন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও। এ কারণে বাবা মা’র সঙ্গে সম্পর্কের ছেদ ঘটে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি, গ্ল্যামার ওয়াল্ডে।

গ্লামার ওয়াল্ড থেকে ছিটকে পড়ার পর দীর্ঘদিন ধরেই কাজ খুঁজে পাচ্ছিলেন না।তাই মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতেন। সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি।

জানা যায়, দু’দিন ধরে পেটে কিছুই পড়েনি মিতালির। ওশিওয়াড়ার একটি হাউজিং সোসাইটির কাছে গাড়ির কাচ ভেঙে চুরির চেষ্টা করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। বর্তমানে থানার মানসিক হাসপাতাল আছেন।

46680 views Answered

Next steps