সর্বোত্তম ব্যক্তি কে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
5162 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

আব্দুল্লাহ বিন আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’ল, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, ‘প্রত্যেক ‘মাখমূমুল ক্বলব’ ও সত্যবাদী। ছাহাবীগণ বললেন, সত্যবাদীকে আমরা জানি। কিন্তু ‘মাখমূমুল ক্বলব’ কে? তিনি বললেন, সে হচ্ছে মুত্তাক্বী ও পরিস্কার-পরিচ্ছন্ন ব্যক্তি। তার মধ্যে কোন পাপ নেই, সীমালংঘন নেই এবং হিংসা-বিদ্বেষ নেই’। (ইবনু মাজাহ হা/৪২১৬) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা সত্যকে আঁকড়ে ধর। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহর কাছে তাকে ‘ছিদ্দীক্ব’ বলে লিপিবদ্ধ করা হয়। আর তোমরা মিথ্যা হ’তে বেঁচে থাক। কেননা মিথ্যা পাপাচারের পথে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহর দরবারে তাকে ‘কাযযাব’ (মহা মিথ্যাবাদী) বলে লিপিবদ্ধ করা হয়’

5162 views Answered

Related Questions

Next steps