1 Answers
বর্তমান বিশ্বে যারাই ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী তারাইকোন না কোন ধর্মের অনুসারী। তাই মুসলমানরা তো দূরের কথা- অন্যকোনো ধর্মের অনুসারীও ধর্মনিপেক্ষ হতে পারবে না। নিজেকেধর্মনিরপেক্ষ বলে দাবি করার অর্থ নিজের সাথেই নিজে প্রতারণা করার শামিল। আমার এ দাবিরপক্ষে বাস্তব কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য করুন : ক ) একজন হিন্দু ধর্মাবলম্বী যখন পরনে ধুতী, গলায়রুদ্রাক্ষের মালা, গায়ে নামাবলী ও পৈতা জড়িয়ে, মাথায় টিকি, সিঁথিতে সিঁদুরও হাতে শাঁখা পরেন, বারো মাসে তেরো পূজা এবং তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস করেপ্রত্যহ মন্দিরে গিয়ে দেবতার পদপ্রান্তে অর্ঘ-নৈবেদ্য নিবেদন করেন, তখন কি তারপক্ষে ধর্মনিরপেক্ষ থাকা সম্ভব? তিনি তো ধর্মের পক্ষেই চলে গেলেন। খ) একজন মুসলিম পুরুষ যখন মাথায় টুপি, মুখে দাড়ি এবংলম্বা জামা পরেন, নামায-রোযা, হজ্জ ও উমরাহ পালন করেন, মুসলিম নারীযখন শালীন পোশাক তথা হিজাব পরেন, আল্লাহ-রাসূল, কুরআন-হাদীস, পরকাল, জান্নাত-জাহান্নামেবিশ্বাস করেন,তিনিওতো ধর্মের পক্ষেই অবস্থান নিলেন। গ) একজন শিখ যখন গুরু নানকের অনুসারী হয়ে দাড়ি না কেটেমাথায় পাগড়ী পরেন এবং হাতে বালা ও কৃপাণ ধারণ করেন, গুরুদুয়ারায়গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তখন তো তিনি ধর্মের পক্ষেই থাকলেন। ঘ) একজন বৌদ্ধ যখন গৌতম বুদ্ধের ‘অহিংসা পরমধর্ম’ ও ‘জীব হত্যামহাপাপ’ নীতিতেবিশ্বাসী হয়ে গেরুয়া বসন পরিধান করে আত্মার মহানির্বাণ লাভের জন্যে কৃচ্ছ্র-সাধনকরেন, বোধিবৃক্ষকেপবিত্র জ্ঞান করে প্যাগোডায় যান তিনিও তো ধর্মের পক্ষই অবলম্বন করলেন। ঙ) একজন খৃস্টান যখন যিশুখৃস্টকে তাদের ত্রাণকর্তা প্রভুবলে বিশ্বাস করেন, গলায় ক্রুশ ঝুলান, ত্রিত্ববাদ ও বাইবেলে বিশ্বাস করেন, মুখে যিশুর নামউচ্চারণ করে প্রতি রোববার গির্জায় প্রার্থনা করেন, আমেরিকারনির্বাচিত প্রেসিডেন্ট যখন বাইবেল স্পর্শ করে প্রেসিডেন্টের শপথ নেন এবং তাদেরপ্রতিটি ডলারে যখন ছাপার অক্ষরে লেখা থাকে 'IN GOD WE TRUST' তখন তারাও তোআর ধর্মনিরপেক্ষ থাকলেন না, ধর্মের পক্ষেই এলেন। এটাই যখন প্রকৃত বাস্তবতা, তখন কতিপয়নাস্তিক ছাড়া আর ধর্মনিরপেক্ষ রইলো কারা? প্রকৃত বিষয় হচ্ছে ধর্মে বিশ্বাসী কোনোমানুষই ধর্মনিরপেক্ষ হতে পারে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy