1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

সিটি মানে শুধু শহর নয়, বরং সিটি বলতে বোঝায় একটা বড় শহর। যেখানে নাগরিকরা সবধরণের নাগরিক সুযোগ-সুবিধা পাবেন। আর সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো সেই সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা। সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনি থাকেন তাকে আমরা মেয়র বলে ডাকি, যদিও কিছুদিন আগেও সেটা চেয়ারম্যান হিসাবেই বিবেচিত হতো। সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভার চেয়ারম্যান হলেন তার এলাকার প্রধান। মেয়র বা চেয়ারম্যান যেটা বলেই আমরা ডাকিনা কেন তিনি হলেন তার এলাকায় নিয়েজিত একজন কর্মী যার দায়িত্ব হলো তার এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা।

7913 views Answered

Next steps