দ্য ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
4534 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

প্রকৌশল শাস্ত্রের জন্য জগৎবিখ্যাত দ্য ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস পাঁচটি ক্যাম্পাস নিয়ে গঠিত একটি পাবলিক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির চারটি ক্যাম্পাস ইউনিভার্সিটি এবং অপরটি একটি মেডিকেল স্কুল। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৬৮,৩১৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আমেরিকার বোস্টন অঙ্গরাজ্যের ম্যাসাচুসেটসে অবস্থিত। ইউম্যাস সিস্টেমের অন্তর্গত ইউনিভার্সিটির ম্যাসাচুসেটস অ্যামহার্টস ক্যাম্পাসটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এ ক্যাম্পাসটি প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলনকারী সর্ববৃহৎ ক্যাম্পাস। এখানে বোস্টন অঙ্গরাজ্যের সর্ববৃহৎ লাইব্রেরি রয়েছে। এছাড়া এখানে পৃথিবী বিখ্যাত কিছু ভাস্কর্য রয়েছে। আর বোস্টন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ প্রতিষ্ঠানের বোস্টন ক্যাম্পাসটি গবেষণাধর্মী ইউনিভার্সিটি। এখানে জন এফ কেনেডি লাইব্রেরি এবং ম্যাসাচুসেটস স্টেট আর্কাইভ রয়েছে। এ ক্যাম্পাসটির আরেকটি বিশেষত্ব হলো এখানে ২০০টির বেশি শিক্ষার্থীর অর্গানাইজেশন রয়েছে। ডার্থমাউথ ক্যাম্পাসটি ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত। এখানে বেডফোর্ড টেঙ্টাইল রয়েছে। ম্যাসাচুসেটস লোওয়েল ক্যাম্পাসটি ১৮৯৪ সালে লোওয়েল নর্মাল স্কুল এবং ১৮৯৫ সালে লোওয়ের টেঙ্টাইল স্কুল নিয়ে প্রতিষ্ঠিত হয়।

4534 views Answered

Related Questions

Next steps