1 Answers
প্যারিস-হেলেন। এদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কালজয়ী এ প্রেমের কারণেই পুরো ট্রয় নগরী ধ্বংসলীলায় পরিণত হয়। গ্রিক পুরাণের ফ্যাক্ট এবং ফিকশনের অপূর্ব এক সংমিশ্রণ হলো এই কাহিনী। গ্রিক লেখক কালজয়ী হোমারের জগদ্বিখ্যাত এপিক 'ইলিয়াড'-এ ফুটে উঠেছে প্রেম মানে না কোনো বাধা। প্রেমের নাই কোনো পরিধি। এই প্রেমকে কেন্দ্র করে যুদ্ধের দামামা বেজে ওঠে দুই জাতির মধ্যে। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া সেই যুদ্ধের নাম হলো, �Trojan War!� যে যুদ্ধে ধ্বংস হয়েছিল পুরো একটা শহর- ট্রয়! ইতিহাসে যা 'ডধৎ ভড়ৎ ঐবষবহ' কিংবা 'ঐবষবহ ড়ভৎড়ু' নামে বিখ্যাত। গ্রিক পুরাণ অনুযায়ী অনন্য এই সুন্দরী হেলেন ছিলেন ট্রয় নগরীর পার্শ্ববর্তী, স্পার্টার রাজা মেনেলাসের স্ত্রী। ট্রয়ের ছোট রাজকুমার প্যারিস তাকে চুরি করে তার রাজ্যে নিয়ে এসেছিলেন। এতেই বেধে যায় ১২ বছর ধরে চলা এক ঐতিহাসিক যুদ্ধ। স্পার্টার পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দেন রাজা অ্যাগামেনন। এমনকি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গ্রিক দেব ও দেবীরা! ট্রয় রাজকুমার হেক্টর, প্যারিস, দেবতা অ্যাখিলিস, স্পার্টার রাজা মেনেলাসসহ অনেকেই নিহত হন। প্রেমের জন্য এত রক্তপাত আর ধ্বংস পৃথিবীর ইতিহাসে আর নেই। তাই তো প্রেমপূজারীরা ইতিহাস কাঁপানো এই জুটিকে এখনো দেবতা তুল্য স্থান দিয়ে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy