যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকেঃ রূপসী বাংলা?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
3850 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে – দূর কুয়াশায় চ’লে যাবো, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা ক’রে লয়ে যাবে,- সেদিন দু’দও এই বাংলার তীর — এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়,- সেদিন র’বে না কোনো ক্ষোভ মনে –এই সোঁদা ঘাসের ধুলায় জীবন যে কাটিয়াছে বাংলায় – চারিদিকে বাঙালীর ভিড় বহুদিন কীর্তন ভাসান গান রুপকথা যাত্রা পাঁচালীর নরম নিবিড় ছন্দে যারা আজো শ্রাবণের জীবণের জীবন গোঙায়, আমারে দিয়াছে তৃপ্তি, কোনো দিন রুপহীন প্রবাসের পথে বাংলার মুখ ভুলে খাঁচার ভিতরে নষ্ট শুকের মতন কাটাইনি দিন মাস,বেহুলার লহনার মধুর জগতে তাদের পায়ের ধুলো – মাখা পথে বিকায়ে দিয়েছি আমি মন বাঙালি নারীর কাছে – চাল- ধোয়া স্নিগ্ধ হাত, ধান – মাখা চুল, হাতে তার শাড়িটির কস্তা পাড়, – ডাঁশা আম কামরাঙা কুল।

3850 views Answered

Related Questions

Next steps