আকাশে সাতটি তারা?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
5134 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে ব’সে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মর্তো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে- আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা- কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের ’পরে আমার মুখের ‘পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনিকো- দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে: নরম ধানের গন্ধ- কলমীর ঘ্রাণ, হাঁসের পালক, শর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল-ধোয়া ভিজে হাত- শীত হাতখান, কিশোরের পায়ে-দলা মুথাঘাস, -লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা- এরি মাঝে বাংলার প্রাণ: আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের।

5134 views Answered

Related Questions

Next steps