1 Answers
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে । আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক । এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরণ, মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে নিমজ্জিত হতে চায় । হায় কী আনন্দ জাগানিয়া । এমন আগ্রাসী ঋতু থেকে যতোই ফেরাই চোখ, যতোই এড়াতে চাই তাকে দেখি সে অনতিক্রম্য । বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি নবীন পল্ববে, ফুলে ফুলে । বুঝি আমাকেও শেষে গিলেছে এ খল-নারী আপাদমস্তক ভালোবেসে । আমি তাই লঘুচালে বন্দিলাম স্বরুপ তাহার, সহজ অক্ষরবৃত্তে বাঙলার বসন্ত বাহার ।
4135 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy