1 Answers
তুমি তো জানো না কিছু - না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে, যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে - পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের 'পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষ'য়ে যাবে সেদিন সকল? আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি ঝ'রে যাবো - তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধ'রে সেদিন পৃথিবীর 'পরে, - আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। -- অংশবিশেষ -- (ধুসর পাণ্ডুলিপি, ১৯৩৬)
4211 views
Answered