1 Answers
ইলেকট্রন মাইক্রোক্সোপ মূলত সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজে ব্যবহৃত হয়। বিশেষত ভাইরাস, টিস্যু, ব্যাকটেরিয়া প্রভৃতি অতিক্ষুদ্র জীবাণুর পরীক্ষা ও পর্যবেক্ষণের কাজে এটি ব্যবহৃত হয়। ইলেকট্রনের সাথে জড়িত কণা তরঙ্গকে কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোক্সোপ গঠন করা হয়। ইলেক্ট্রনের সাথে জড়িত তরঙ্গের তরঙ্গ-দৈর্ঘ আলোর তরঙ্গ দৈর্ঘ অপেক্ষা কম। এ জন্যই ইলেক্ট্রন মাইক্রোক্সোপের বিশ্লেষণী ক্ষমতা আলোক মাইক্রোক্সোপের বিশ্লেষণী ক্ষমতার চেয়ে বেশী। এটি তড়িৎ চুম্বকীয় লেন্সের সাহায্যে বস্তুর এক বিবর্ধিত প্রতিপ্রভা পর্দার সৃষ্টি হয়। তারপর ফটোগ্রাফিক প্লেটে ঐ প্রতিবম্বের ছবি তোলা হয়। বস্তুর এই ছবি থেকে গঠন সম্পর্কে পরে বিস্তৃত পর্যবেক্ষণ করা হয়।
2820 views
Answered