1 Answers
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র। রাসূল (সা:) –কে স্বপ্নে দেখার কোন আমল বা পদ্ধতি শারিয়াতে উল্লেখ নেই। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়ের প্রতি মন্তব্য করতে পারি: ১. যে রাসূল (সা:) –কে স্বপ্নে দেখে, তার জন্য, জীবনের যেকোন মুহূর্তে রাসূল (সা:) –কে মানুষ রুপে দেখা প্রয়োজন। তাই কেউ যদি দাবি করে, সে আলো দেখেছে অথবা সম্পূর্ণ সাদা দাড়ির একটি মানুষ অথবা একটি প্যান্ট পরিহিত মানুষ দেখেছে উদাহরন স্বরূপ, এইগুলি রাসূল (সা:) এর বৈশিষ্ট্য নয়, তাই এই ব্যক্তি রাসূল (সা:) নয়। শয়তান রাসূল (সা:) এর প্রকৃত রুপ ধারন করতে পারে না, কিন্তু সে অন্যান্য রুপ ধারন করতে পারে। আবু হুরায়রা হতে বর্ণিত: আমি রাসূল (সা:) –কে বলতে শুনেছি, যে আমাকে স্বপ্নে দেখে, সে [সাহাবী (রা:)] জাগ্রত অবস্থায় আমাকে দেখবে এবং শয়তান আমার রুপ নিতে পারে না। আল-বুখারী বলেছেন: ইবন সিরিন বলেছেন: যদি সে তাকে তার প্রকৃত রুপে দেখে…[বুখারী, মুসলিম] কেউ যদি ইবন সিরিনকে বলত, সে রাসূল (সা:) –কে দেখেছে (স্বপ্নে), তিনি বলতেন, “বর্ণনা কর যাকে তুমি দেখেছ”, যদি সে বর্ণনা দিত যা সে চিনতে পারত না, তিনি বলতেন, “তুমি তাকে দেখনি”. আসিম ইবন কুলাইব (বলেছেন), আমার পিতা আমাকে বলেছেন: আমি ইবন আব্বাসকে বলেছি, “আমি রাসূল (সা:) –কে স্বপ্নে দেখেছি”, তিনি বললেন, “আমার কাছে তার বর্ণনা দাও”, তিনি বললেন, “আমি আল-হাসান ইবন আলীর উল্লেখ করলাম এবং বললাম যে তিনি তার মত দেখতে”, তিনি বললেন, “তুমি অবশ্যই তাকে দেখেছ”…[ফা’ত আল-বারি, ১২/৩৮৩, ৩৮৪] ২. মুসলিমের, স্বপ্ন এবং কল্পনার দৃশ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়, তাতে নির্ভর করে বিভিন্ন কাজ করা এবং জাগ্রত অবস্থাকে ভুলে যাওয়া যাতে আল্লাহ্ প্রদান করেছেন নির্দেশাবলী এবং তার জন্য আমল। ৩. যে মুসলিম রাসূল (সা:) এর সুন্নাহ অনুসরণ করে তিনি রাসূল (সা:) –কে তার অন্তরে দেখে; তিনি যত তাকে অনুসরণ করবে তাকে ততো বেশি দেখবে। তাই যখন সে তার ঘর থেকে বের হয় অথবা মসজিদে যায় অথবা ওজু করে, সে স্মরণ করে রাসূল (সা:) যা করতেন। যখন তিনি সলাত আদায় করেন অথবা হজ্জ করেন তখন তার সুন্নাহ পালন করেন। যখন তিনি ক্রয় এবং বিক্রয় করে অথবা মানুষের সাথে কথা বলে, তিনি রাসূল (সা:) এর শিক্ষার অনুসরণ করেন। ঘরে যখন তিনি তার পরিবারের সাথে এবং সন্তানদের সাথে থাকেন তখন তিনি রাসূল (সা:) এর শিক্ষার অনুসরণ করেন। এটিই যা মুসলিমের চাওয়া উচিত এবং কষ্ট করা উচিত এটি পাওয়ার জন্য। এবং আল্লাহ্ সকল ক্ষমতার উৎস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy