2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

মাড়ির রোগ

5126 views Answered

মাড়ি থেকে রক্ত পড়ার প্রধান কারণ হিসেবে প্লাককে (খাদ্যকণা ও ব্যাকটেরিয়ার সাহায্যে এক প্রকার আঠালো দ্রব্য) দায়ী করা হয়। প্লাক মাড়ির মার্জিন বরাবর আঠালোভাবে লেগে থাকে এবং একপর্যায়ে তা কঠিন পাথরে রূপ ধারণ করে যা পরবর্তী সময়ে মাড়ি প্রদাহ রোগ জিনজিভাইটিসে রূপ নেয়। একপর্যায়ে দাঁত থেকেও রক্ত পড়তে থাকে। যদি চিকিৎসা না করানো হয় তাহলে এর ব্যাপ্তি বেড়ে যায় তখন মাড়ি এবং জো বোন (দাঁত যে হাড়ের সঙ্গে লেগে থাকে) আক্রান্ত হয় তখন একে পেরিয়োডোন্টাইটিস বলা হয়ে থাকে। এই রোগ হলে রোগীরা দাঁতের গোড়ায় পাথর দেখতে পায়। মাড়ি ফুলে যায়, ব্যথা হয় এবং সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। এই অবস্থা অনেক দিন চলতে থাকলে বা চিকিৎসার কোনো প্রকার উদ্যোগ না নিলে হাড় ক্ষয় হয় এবং দাঁত নড়তে থাকে একর্পযায়ে দাঁত পড়ে যায়। মাড়ি থেকে রক্ত পড়ার অন্যান্য কারণ ১. রক্ত সম্পর্কিত কোনো রোগ থাকা। যেমন : এনিমিয়া, লিউকোমিয়া, থ্রাম্বোসাইটোপেনিয়া, ডেঙ্গু ইত্যাদি। ২. নরম টুথ ব্রাশ ব্যবহার না করা। ৩. গর্ভকালীন হরমোনের তারতম্য হওয়া। ৪. আইডোপেডিক থ্রাম্বোসাইটিক পারপুরা। ৫. দাঁত অথবা মাড়ি সংক্রান্ত রোগ হলে। ৬. স্কার্ভি ভিটামিন-সি ডিফেসিয়েনন্সির কারণে। ৭. ভিটামিনকে ডিফেসিয়েন্সির কারণে। ৮. এসপিরিন জাতীয় ওষুধ সেবন করার জন্য। ৯. অনেক সময় আঘাতজনিত কারণে মুখ বা মাড়ি থেকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

5126 views Answered

Related Questions

Next steps