1 Answers
এটা এক ধরনের ভাড়া বা কর ও খাজনার মত, যা সম্পদের আসল মালিককে দিতে হয়! ধরুন, আমার কোনো সম্পদ আপনি শুধু ব্যবহার করে (সবটা সত্ব না কিনে) ব্যবসা করতে চান। তখন আপনি আমাকে যৌথ-সম্মতির ভিত্তিতে যে হারে টাকা বা সুবিধা দেবেন, তা-ই রয়্যালটি নামে পরিচিত। বিশেষ করে মেধা-সত্বের বেলায় রয়্যালটির প্রচলন সবচেয়ে বেশি। পরিবেশক প্রতিষ্ঠানগুলো কবি, লেখক, সঙ্গীত শিল্পী, সিনেমার প্রযোজক ও সবরকমের শিল্পীদের করা কাজ অর্থাৎ মেধা-সত্বের মাধ্যমে যে অর্থ আয় করেন, তার উপর একটা হারে রয়্যালটি ঠিক করা হয়। আবার কখনো লামসাম বা এক কালীন রয়্যালটিরও প্রচলন আছে, তবে তা তখন এককালীন সত্ব কিনে নেয়ার মত হয়ে যায়।
4766 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy