1 Answers
বাল্বে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রুপান্তরিত হয় । যখন ঠাণ্ডা পানি উত্তপ্ত কাচের বাল্বের গায়ে লাগে তখন ঠাণ্ডা পানি উত্তপ্ত কাচ থেকে তাপশক্তি শোষণ করে । এর ফলে কাচের উপরের পৃষ্ঠ তাপ বর্জন করে শীতল হয় । কিন্তু ভেতরের পৃষ্ঠ টাংস্টেনের ফিলামেন্ট থেকে বিচ্ছুরিত তাপ গ্রহণ করতে থাকায় তাপ বর্জন করে ঠাণ্ডা হতে পারে না । অর্থাৎ কাছের দুই পৃষ্ঠ সমান ভাবে সংকুচিত ও প্রসারিত হয় না । আর এরপর যা ঘটার তাই ঘটে । মানে বাল্বটি ফেটে যায় । এই প্রক্রিয়া ঘটতে সামান্য সময় লাগে । তাই পানি লাগার একটু পরই বাল্বটি ফেটে যায়
2779 views
Answered