1 Answers
রোবট মানেই যে মানুষের মতো আকার-আকৃতি থাকতে হবে তা কিন্তু নয়। রোবটের আকৃতি তার কার্যাবলী এবং গঠন আকৃতি অনুসারে ভিন্ন হতে পারে। যা হোক আজ আমরা জানার চেষ্টা করব রোবট কীভাবে কাজ করে। আমরা একটি রোবটিঙ্ সিস্টেম বিবেচনা করি, যা ডিজাইন করা হয়েছে একটি ক্ষুদ্র আকৃতির ক্রেনকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার জন্য। ক্রেনটি নিম্নোক্ত কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। ক্রেনটি একটি স্থানে প্রথমে খুঁজে দেখে কোনো বস্তু আছে কিনা। যদি কোনো বস্তু খুঁজে পায় তাহলে তার অবস্থান গণনা করে এবং ফলাফল অনুযায়ী ক্রেনের আর্মকে পরিচালনা করে। বস্তুর আকার-আকৃতি অনুযায়ী আর্মটি নিয়ন্ত্রিত হয় এবং বস্তুটিকে ধরে ফেলে। এর পর বস্তুকে নিয়ে আর্মটি স্বয়ংক্রিয়ভাবে ঘোরে এবং পূর্বনির্ধারিত স্থানে এসে থামে। বস্তুটিকে নির্দিষ্ট স্থানে রেখে সিস্টেমটি রিসেট হয়ে ধাপগুলো পুনরায় অনুসরণ করার জন্য প্রস্তুত হয়।
পুরো সিস্টেমটি নিয়ন্ত্রিত হয় একটা মাইক্রোকন্ট্রোলার দ্বারা। পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য মাইক্রোকন্ট্রোলার টিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং পরিবেশ থেকে তথ্য নিয়ে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করতে হয়।
কোন বস্তু আছে কি নেই তা নির্ধারণ করার জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর থেকে প্রাপ্ত সিগন্যালকে কনভার্টার ব্যবহার করে মাইক্রোকন্ট্রোলারের জন্য উপযোগী করে মাইক্রোকন্ট্রোলারে প্রেরণ করা হয়। মাইক্রোকন্ট্রোলারে ইমবেডেড অবস্থায় মেমরি থাকে এবং এঙ্টার্নাল মেমরি ব্যবহারেরও ব্যবস্থা থাকে। এ মেমরিতে বিভিন্ন সেন্সর থেকে প্রাপ্ত ডাটা জমা হয়। মাইক্রোকন্ট্রোলারে কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্দেশ প্রদানের মাধ্যম হিসেবে প্রোগ্রাম করা হয়।
এই প্রোগ্রামে নির্দেশিত থাকে আসলে সে কি করবে। মূলত রোবটিঙ্ সিস্টেমে ইনপুট হিসেবে সরাসরি ডাটা ব্যবহার করা হয় অথবা সেন্সর ব্যবহৃত হয়, অন্যদিকে আউটপুট হিসেবে বেশ কিছু মটরকে পরিচালনা করা হয়। এই মটরগুলোই মেকানিক্যাল স্ট্রাকচারকে পরিচালনা করে প্রয়োজনীয় উদ্দেশ্য সম্পাদন করে। ঠিক কোন সেন্সর থেকে কি ধরনের সিগন্যাল পেলে কি করতে হবে, কতক্ষণ করতে হবে, কোন মটরকে ঘুরাতে হবে, কত স্পিডে ঘুরাতে হবে ইত্যাদি প্রোগ্রামে উল্লেখ করা থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy