1 Answers

আই-পিল-এর কোনো দীর্ঘকালীন অথবা গুরুতর সাইড এফেক্ট নেই আর প্রায় সব নারীর ব্যবহারের পক্ষেই এটি যথেষ্ট নিরাপদ৷ গা-বমি, বমি হওয়া আর মাথাধরা-এগুলি হ'ল আই-পিল গ্রহণের পরে দেখা দেওয়া কিছু প্রচলিত সাইড এফেক্ট৷ এছাড়া আপনার পেটের নীচের দিকে ব্যথা হতে পারে অথবা আপনার স্তনদু'টিতে স্বাভাবিকের চেয়ে আরো স্পর্শকাতরতা অনুভব করতে পারেন৷ তবে এসব লক্ষণ দু'একদিনের মধ্যেই চলে যায়৷ অপ্রত্যাশিতভাবে যোনিদ্বারে রক্তক্ষরণের সম্ভাবনা আছে বটে, তবে তা' আদৌ বিপজ্জনক নয় আর আপনার পরবর্তী পিরিয়ডের আগেই তা' থেমে যাওয়া উচিত৷ এছাড়া আই-পিল' এর দরুন আপনার পরবর্তী পিরিয়ড স্বাভাবিকের কিছু আগে অথবা পরে হতে পারে৷ তবে যদি আপনার পিরিয়ড হতে হপ্তাখানেকের বেশি দেরি হয়ে যায়, তাহলে আপনাকে গর্ভনির্ধারণ-পরীক্ষা করিয়ে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে৷ আই-পিল-এর এমন কোনো স্থায়ী প্রভাব নেই যা ভবিষ্যতের (আর আকাঙ্খিত) গর্ভাধানে জটিলতার সৃষ্টি করতে পারে৷ যদি আপনি লেভোনর্জেস্ট্রেল-এর প্রতি অ্যালার্জি-প্রবণ হন, তাহলে আই-পিল সুপারিশ করা হয় না৷ লেভোনর্জেস্ট্রেল হ'ল আই-পিল ট্যাবলেটে উপস্থিত ওষুধের নাম৷.

3529 views

Related Questions