2 Answers
চিন্তা আর দুশ্চিন্তার মধ্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য হচ্ছে যে সকল দুশ্চিন্তায় চিন্তা কিন্তু সকল চিন্তায় দুশ্চিন্তা নয়। অন্য পার্থক্যগুলো হচ্ছে দুশ্চিন্তা মানুষের ভোগান্তি বাড়ায়, অপরদিকে চিন্তা মানুষের ভোগান্তি কমাতেও পারে আবার বাড়াতেও পারে।
চিন্তা আর দুশ্চিন্তা শব্দ দুটির সাথে আমরা সবাই পরিচিত। এদের মাঝে মূল পার্থক্য হল একটি ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় আরেকটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। একজন মানুষ বিভিন্ন পজিটিভ বিষয় নিয়েই চিন্তা করতে পারেন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় বরং এটি জীবনে ইতিবাচক ফলাফল আনে। কিন্তু একজন মানুষ কিছু অপ্রয়াজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তা করে থাকেন এবং এটি মানুষের শরীর ও মনের জন্য ক্ষতিকর। দুশ্চিন্তার ফলে একজনের জীবনে বাজে প্রভাব পড়তে পারে, একজনের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ারও সম্ভাবনা থেকে যায়। তাই যতটা সম্ভব দুশ্চিন্তা না করাই ভালো। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy