1 Answers
প্রথম যখন পৃথিবীর মাটিতে বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির পানি ভূ-ত্বকের উপরিস্থ বিভিন্ন খনিজ পদার্থের সাথে মিশ্রিত হয়ে সাগরে পড়ে, পাশাপাশি এই পানি অনেক পাথর ভেঙ্গে সাগরে ফেলে, এতে সাগরের পানি লবনাক্ত হয়। ধারণা করা হয় মিঠা পানির নদী বছরে প্রায় চার বিলিয়ন টন লবন সাগরে প্রবাহিত করে। সূর্যের তাপে সাগরের পানি বাষ্প হয়, পরে বাষ্পকৃত পানিও মেঘ হয়ে উড়ে যায়। এতে সাগরের পানিতে লবন ঘনত্ব আরও বেড়ে যায়।৩২৬ মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন পানি রয়েছে পৃথিবীতে। কিন্তু এর এক শতাংশেরও কম পরিমাণ সুপেয়। বাকি অংশের ৯৮ শতাংশ লোনাপানি আর ১.৫ শতাংশ জমে আছে মেরু অঞ্চল আর হিমবাহে।
4755 views
Answered