1 Answers
যৌনিতে শুষ্কতা বিরাজ করা একটি মেডিকেল জটিলতা। কতক দম্পতিদের ক্ষেত্রে এই সাধারণ মেডিকেল জটিলতা দাম্পত্যজীবনে কলহসহ ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত করাতে পারে। অধিকন্তু যাদের অতিরিক্ত মাত্রায় যৌনিতে শুষকতা সবসময় বিরাজ করে তাদের ক্ষেত্রে যোনিতে জীবাণুজনিত সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই উপযুক্ত সময়ে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দম্পতিদের অবশ্যই কর্তব্য।
যৌনমিলনের পূর্বে অথবা যৌনমিলনের সময় আর্দ্রতাকারক তরল বা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে যে প্রোডাক্টস আপনি ব্যবহারকরবেন তা ‘পিএইচ’ জেনে নিনএবং আপনার জন্য তা এ্যালার্জি বা স্পর্শকাতরতার সূচনা করবে কিনা তা জেনে নিন। যৌনমিলনের পূর্বে ভুলেও কখনও ক্ষারধর্মী সাবান বা এসিডধর্মী কোনো প্রোডাক্টস দিয়ে যোনি পরিষকার করবেন না। এতে করে যোনিতে এরিটেশন বা জ্বালাপোড়ার উদ্রেক হতে পারে। আরেকটি ব্যাপার আপনার ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন সেটি হল যোনির কোষকলা বয়সজনিত কারণে কিছুটা পাতলা হয়ে যায় এবং স্থিতিস্থাপকতাওআগের চেয়ে কমে যায়। তাই আপনি অবশ্যই সঙ্গম করতে হলে ভাল লুব্রিকেন্টস ব্যবহার করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy