1 Answers
মানুষ এমন কোন মর্যাদার প্রাণি নয় যে আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলবেন।
আল্লাহ মানুষের সাথে কথা বলার সময়ে হয় ওহীর (প্রত্যাদেশ) মাধ্যম বা অন্তরাল থেকে অথবা কোন দূত (জিব্রাঈল) প্রেরণ করে কথা বলেন।
নিচের আয়াতগুলো দেখুন।
"মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ্ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর (প্রত্যাদেশ) মাধ্যম ব্যতিরেকে, অন্তরাল ব্যতিরেকে অথবা জিব্রাঈল প্রেরণ ব্যতিরেকে যে (জিব্রাঈল) আল্লাহ্ যা চান তা ব্যক্ত করে তাঁর অনুমতিক্রমে; নিঃসন্দেহে তিনি সমুন্নত, প্রজ্ঞাময় । (Ash-Shura 42: 51)"
"এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি গ্রন্থ তথা আমার নির্দেশ, তুমি তো জানতে না গ্রন্থ কি, বিশ্বাস কি। পক্ষান্তরে আমি একে করেছি আলো যা দ্বারা আমি আমার দাসদের যাকে ইচ্ছা পথ-নির্দেশ করি; তুমি তো কেবল সরল পথই প্রদর্শন কর। (Ash-Shura 42: 52)"
"আল্লাহ্র পথ। আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই। সকল পরিণাম আল্লাহর নিকট । (Ash-Shura 42: 53)"
সূত্র :
কোরআনের বাংলা অনুবাদক : মাওলানা মোবারক করীম জওহর
প্রকাশক : হরফ প্রকাশনী (কলকাতা)
প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর ১৯৭৪
সূরা শূরার আয়াত নং ৪২:৫১ (Ash-Shura 42: 51) এর অনুবাদ কোথাও কোথাও অন্যরকমও দেখা যায়।
তবে মোট কথা প্রায় একই রকমের।
"কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে কথা বলবেন। কিন্তু ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন, অতঃপর আল্লাহ যা চান, সে তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। (Ash-Shura 42: 51)"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy