ওয়েল্ডিং প্রধানত কত প্রকার?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
18514 views

2 Answers

ওয়েল্ডিং প্রধকানত দুই প্রকার- ফিউশন ওয়েল্ডিং এবং নন-ফিউশন ওয়েল্ডিং ।

18514 views Answered

ওয়েল্ডিং এর শ্রেণীবিভাগ :
ওয়েল্ডিং পদ্ধিতি প্রধানত দুই প্রকার

১. ফিউশন ওয়েল্ডিং
২. নন ফিউশন ওয়েল্ডিং

ফিউশন ওয়েল্ডিং কে আবার দুই ভাগে ভাগ করা যায়।

১. গ্যাস ওয়েল্ডিং
২. আর্ক ওয়েল্ডিং

ফিউশন ওয়েল্ডিং :
যখন দুইটি ধাতব খন্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয় তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এই পদ্ধিতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়।
যেমনঃ গ্যাস ওয়েল্ডিং,  আর্ক ওয়েল্ডিং ইত্যাদি।

নন ফিউশন ওয়েল্ডিং :
যখন দুইটি ধাতব খন্ডকে গলন তাপমাত্রার নীচে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয় তাকে নন ফিউশন ওয়েল্ডিং বলে। যেমনঃ ফোর্জ ওয়েল্ডিং, রেজিষ্টেন্স ওয়েল্ডিং ইত্যাদি।

18514 views Answered

Next steps