1 Answers
বিমান ভ্রমণের ক্ষেত্রে ভারত সব সময় এগিয়ে। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে ভারতে। এবারও ঘটলো। ভারতে মাত্র ৫৯৯ টাকায় বিমানে ভ্রমণ করা যাবে! ভারতে স্পাইস জেটে সফর করা যাবে মাত্র ৫৯৯ টাকাতেই। গ্রীষ্ম আসার আগেই বসন্তের আমেজে ফাগুনের আনন্দ উপভোগ করার মতো অফার নিয়ে এলো ভারতের স্পাইস জেট বিমান সংস্থাটি। গত মঙ্গলবার ৩ দিনের জন্য ‘pre-summer sale’ নামে অফার লঞ্চ করলো এই সংস্থাটি। নন স্টপ আঞ্চলিক বিমান পরিষেবাতেই গ্রাহক এই অফারের সুবিধা পাবেন। তবে আন্তর্জাতিক পরিষেবায় এই অফার কার্যকর হবে না। ফেব্রুয়ারি ২৫ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই অফারের মধ্যে যারা টিকিট বুকিং করবেন তারা মার্চের ১ তারিখ হতে এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত আঞ্চলিক ক্ষেত্রে এই বিমান পরিষেবাটি পাবেন। স্পাইস জেটের সিনিয়র আধিকারিক শিল্পা ভাটিয়া জানিয়েছেন, ‘pre-summer sale’ ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ অফার। ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখেই এই অফারটি চালু করা হয়েছে।’ উল্লেখ্য, ইতিপূর্বেও ভারতের এই বিমান সংস্থা স্পাইস জেট যাত্রীদের ভ্রমণে বিশেষ ছাড় দিয়ে আলোচনায় চলে আসে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy