1 Answers
ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি শব্দটি প্রায় সবারই পরিচিত। এটি ক্যান্সার চিকিৎসার বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি- একথা সবাই জানলেও অনেকে আবার বুঝে উঠতে পারেন না, এ কেমোথেরাপি কী ও এটি কীভাবে দেহে প্রয়োগ করা হয়। আসলে ক্যান্সার কোষ ধ্বংসকারী ওষুধ প্রয়োগের নামই কেমোথেরাপি। ক্যান্সারে আক্রান্ত রোগীর দেহে বিভিন্নভাবে কেমোথেরাপি প্রয়োগ করা হয়। মুখে, শিরায়, ধমনিতে, ত্বকের নিচে, মাংসপেশিতে, ফুসফুসের আবরণীতে, হৃৎপিন্ডের আবরণীতে এবং শরীরের অন্যান্য জায়গায়, প্রয়োজন বুঝে দেহের অন্যান্য স্থানেও কেমোথেরাপি প্রয়োগ করা হয়। কেমোথেরাপি দেয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রটোকল অনুযায়ী যেন কেমোথেরাপি প্রয়োগ করতে হয়। একক ওষুধ, একাধিক ওষুধ এবং নির্দিষ্ট সময় পর পর যেমন প্রতি সপ্তাহে বা ১৫ দিন বা দুই-তিন মাস পর রোগীর দেহে একই ওষুধ প্রয়োগকে কেমোথেরাপি সাইকেল বলা হয়। কেমোথেরাপি শুরু করবার আগে অবশ্যই চিকিৎসক রোগীকে এটির কোর্স, তার পরিকল্পনা, পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করবেন। শুধু রোগী নয় এ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রোগীর আত্মীয়-স্বজনেরও সার্বিক জ্ঞান থাকতে হবে। কেমোথেরাপি নেয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগী তার জীবনধারণ করবেন। ডা. মোঃ ইয়াকুব আলী সহকারী অধ্যাপক জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy