1 Answers
যুদ্ধের প্রথম থেকেই পাকিস্তানি বাহিনী চরম নিষ্ঠুরতার সঙ্গে বাঙালি নিধন করে। ২৫ মার্চ রাতের অন্ধকারে অতর্কিত হামলার মধ্য দিয়ে হত্যাযজ্ঞ শুরু করে। ওই দিন রাতে ঢাকাসহ সারা দেশে অগণিত নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়। পরবর্তী নয় মাস ধরে হত্যাকাণ্ডের পাশাপাশি লুটতরাজ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। তারা লাখ লাখ মানুষকে হত্যা করে সারা দেশে অগণিত স্থানকে বধ্যভূমিতে পরিণত করে।
3981 views
Answered