4282 views

1 Answers

মজুরি হলো শ্রমের দাম। কোনো শ্রমিক তাঁর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদনকাজে সহায়তা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ে যে পারিশ্রমিক পান, তাই মজুরি। অর্থনীতিবিদ কে কে ডুয়েট এ বিষয়ে বলেন, ‘শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয়, তাকেই মজুরি বলা হয়।’ অর্থনীতিবিদ ওরলের মতে, ‘দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের অবদানের প্রেক্ষিতে যে পারিতোষিক দেওয়া হয়, তা-ই মজুরি।’ সুতরাং বলা যায়, উৎপাদনকাজে নিযুক্ত শ্রমিক তাঁর দৈহিক ও মানসিক শ্রমের বিনিময়ে বিনিয়োগকারীর নিকট থেকে যে পারিশ্রমিক পান, তাকেই মজুরি বলে।

4282 views