1 Answers

মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য নিচে বর্ণনা করা হলো। ১. কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সর্বসাকল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে, তাকে মোট খাজনা বলে। অপর পক্ষে, অর্থনীতিতে কেবল স্থিতিস্থাপক উপকরণ ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে নিট খাজনা বলে। ২. মোট খাজনায় নিট খাজনা অন্তর্ভুক্ত থাকে। পক্ষান্তরে, নিট খাজনায় কেবল জমি ব্যবহারের দামই থাকে। ৩. মোট খাজনা হলো খাজনা হিসাবে প্রাপ্ত সর্বমোট অর্থ। নিট খাজনা মূলত মোট খাজনার অংশমাত্র। ৪. মোট খাজনার পরিধি বিস্তৃিত। অপর পক্ষে, নিট খাজনার পরিধি ক্ষুদ্রতর। ৫. মোট খাজনার হিসাব নির্ণয় অনেক সহজ। নিট খাজনার হিসাব জটিল। ৬. মোট খাজনা চুক্তিভিত্তিক নির্ধারিত হয়। অর্থনীতিতে খাজনা বলতে নিট খাজনা ব্যবহূত হয়।

5153 views

Related Questions