2 Answers

যে ব্যাংকিং ব্যাবস্থায় একটি শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে তার নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীনে কতকগুলো ছোট ছোট ব্যাংক সমন্বিতভাবে পরিচালিত হয় তাকে গ্রুপ ব্যাংক বলে। গ্রুপ ব্যাংকিং পদ্ধতিতে শক্তিশালী ব্যাংকে হোল্ডিং ব্যাংক এবং ছোট ছোট একাধিক ব্যাংকে সাবসিডিয়ারি ব্যাংক বলা হয়। এই পদ্ধতিতে অধীনস্থ ব্যাংকগুলো বা ছোট ছোট ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংকের সাথে মিলে মূলত: শাখা ব্যাংকিং ব্যবস্থার সুবিধা অর্জনের প্রয়াস চালায়। তবে এক্ষেত্রে প্রতিটা ব্যাংকের আইনগত পৃথক সত্তা থাকে। তাই এইরূপ ব্যাংকিং সব সময় কোম্পানী সংগঠন হয়ে থাকে।

6005 views

ব্যবস্থাপনা, পরিচালনা, প্রশাসনিক ব্যয়, ব্যবসায় ক্ষেত্রে ইত্যাদি সুবিধা অর্জনের লক্ষ্যে কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাংক কোন সুপ্রতিষ্ঠিত ব্যাংকের অধীনে জোট বাঁধে তাকে গ্রুপ ব‍্যাংক বলে।

6005 views