1 Answers

১৯৯৪ সালের কোম্পানি আইনের শর্ত মোতাবেক পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনের পর ব্যবসায় কার্য শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অনুমতিপত্র সংগ্রহের শর্তগুলো হলো— ১. ন্যূনতম চাঁদার অর্থ সংগৃহীত হয়েছে। ২. পরিচালকেরা তাদের গৃহীত শেয়ার মূল্য পরিশোধ করেছে। ৩. উপরিউক্ত ১ ও ২-এর শর্তাবলি পালিত হয়েছে এ মর্মে কোনো পরিচালক বা কোম্পানির সচিবের দেওয়া ঘোষণা। ৪. বিবরণপত্র প্রচার না করলে বিবরণপত্রের বিকল্প বিবৃতি কোম্পানি নিবন্ধকের কাছে দাখিল করতে হবে। নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন।

3453 views

Related Questions